ঐতিহ্যময় কলকাতা তুমি যে বংগনারী ছাড়া অসম্পূর্ণ

কলকাতা আমাদের স্বপ্নের শহর.. City of Joy  

ঐতিহ্যময় কলকাতা তুমি যে বংগনারী ছাড়া অসম্পূর্ণ 


একজন অবাঙালীর কাছে ঐতিহ্যপূর্ন বাঙালী পোশাক বলতে সবার আগে যা মাথায় আসে তা হল লাল পেরে সাদা শাড়ি| এটি যদিও বাঙালীরা কিছু বিশেষ উৎসবেই পড়ে থাকেন তবুও এটি ঐতিহ্যপূর্ন বাঙালী পোশাকের একটি style statement  তৈরী করেছে, তাই কলকাতার পোশাক সম্বন্ধে বলতে গেলে সবার প্রথমে শাড়ির কথাই বলতে হয়|

একজন বঙ্গনাড়ীর শাড়ির সংগ্রহে আপনি কিন্তু তাঁতের শাড়ি পাবেনই, বাঙালীর কাছে তাঁতের বিকল্প কিন্তু পাওয়া মুশকিল,বাঙলার এই তাঁতের শাড়ি বহুদিন ধরে বঙ্গনাড়ীর সৌন্দর্য বৃদ্ধি করে আসছে, একজন সাধারণ বাড়ির গৃহবধু থেকে শুরু করে কোনো বনেদীবাড়ির বধু বা কোনো modern  বাড়ির কর্মরতা নাড়ীর পড়নেও এই শাড়ি যুগ যুগ ধরে তাদের শোভা বাড়িয়ে আসছে|

বিভিন্ন রঙের এই তাঁতের শাড়ি যেমন বঙ্গনাড়ীর শোভা বাড়াচ্ছে তেমনই বাঙলার তাঁত শিল্পেরও মান বৃদ্ধি করছে|

এছাড়াও আরেকটি শাড়ির কথা যা সম্বন্ধে না যানলে বঙ্গনাড়ীর শাড়ির সম্বন্ধে জানা অসম্পুর্ন থেকে যায় তা হল বেনারসি শাড়ি|
যদিও এর নাম থেকেই এর উৎপত্তি স্থানের পরিচয় পাওয়া যায়,তবুও এটির একটি গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে বাঙালীর জীবনে, বঙ্গনাড়ীরা তাদের জীবনের সবচেয়ে বিশেষ দিনটি তে এই শাড়ি পড়ে থাকেন,তাদের শুভ প্রনয়ের দিনে (বিবাহের দিন) ,বিশেষত লাল রঙের বেনারসি পড়া হয়ে থাকে,তবে অনেকে বিভিন্ন রঙেরও পড়ে থাকেন|
যেহেতু এই বিশেষ দিনটি সকল বঙ্গনাড়ীর জীবনে একবারই আসে তাই এই বেনারসি শাড়িও বাঙালীর জীবনে বিশেষ তাৎপর্যপূর্ন হয়ে ওঠে|

ভালো লাগলে  share করতে ভুলবেন না কিন্তু|

:     আমরা গর্বিত কারণ আমরা কোলাকাতাবাসী      : 

           
   


·         অপেক্ষা করো, অনেক জিনিস আসছে ……………
·         WAIT  FOR  MORE ……………


Comments